সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বালুঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলি ও হাতুড়িপেটা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের একটি বালুঘাটের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরিফুল ইসলাম নামের এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে এবং এলাকায় আতঙ্ক ছড়াতে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেছে প্রতিপক্ষ গ্রুপ। বর্তমানে আহত ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
কুমারখালী থানা

শুক্রবার রাতে উপজেলার লালন বাজার এলাকায় বালুঘাটের দখলকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদের এলঙ্গী আচার্য বালুঘাট নিয়ে দীর্ঘদিন ধরে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিক এবং স্থানীয় বিএনপি নেতা শেখ সাদীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে আনসার প্রামানিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে ১০-১২ জন ক্যাডার মোটরসাইকেলে এসে হামলা চালায়।

হামলাকারীরা শেখ সাদীর সমর্থক আরিফুল ইসলামকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয়রা আরিফুলকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা শর্টগান থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা আরিফুলের বাড়িঘরেও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হামলাকারীদের হাতে অস্ত্র দেখা গেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে এবং অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন