সর্বশেষ

জাতীয়

শাহজাহানপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মামলার আসামিও রয়েছেন বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

ঢাকার শাহজাহানপুর থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে, এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. অন্তর (২২), মো. হানিফ (২২), মো. বরকত (২০), মো. ওয়াসিম (২৫), মো. শফিকুল ইসলাম ওরফে পাভেল (২৮), মো. রিপন শেখ (২৭), মো. রাশেদ (৩৮), মনির হোসেন ওরফে মনি ওরফে রাকিব (২২), মো. হাসান শিকদার (২১), জাহিদুল রহমান (২৫), উপহার ইসলাম (২৬), মো. নাঈম (২০) এবং এ.এস.এম. খাইরুল হাসান (৩৭)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন