সর্বশেষ

জাতীয়

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন বলে জানিয়েছে থানা পুলিশ।

যাত্রাবাড়ি থানা

ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার (২৪ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জসিম উদ্দিন, মো. আক্তার হোসেন, মো. আব্দুল আলীম হোসেন রুদ্র, মো. রাজিব, দিদারুল ইসলাম সুজন, রেজাউল হক মীর, ইব্রাহিম শেখ, মো. মানিক, হানিফ, মো. জাকির, ফয়সাল মিয়া, সুমন মিজি, মামুন, মো. হাসান, মো. হৃদয়, মো. রামিম, মো. বিল্লাল মোড়ল, মো. সোহেল আকন এবং সজিব পাঠান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন