সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ছাত্রলীগ নেতার হাসপাতালে মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলাতে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি ব্রেইনস্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসদরের গোন্দারদিয়া এলাকায় শনিবার (২০ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মাদক বিক্রির অভিযোগে মো. ইমতিয়াজ আহমেদ প্রান্ত (২৮)-কে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ইসকেন্দার হায়দারের ছেলে। পুলিশের দাবি, তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটকের প্রায় এক ঘণ্টা পর প্রান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শিকদার আফ্রিদি রিজভী জানান, সিটিস্ক্যানসহ পরীক্ষায় দেখা যায় প্রান্ত ব্রেইনস্ট্রোক করেছেন এবং মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, চিকিৎসকদের মতে তিনি ব্রেইনস্ট্রোকে মারা গেছেন। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিহত প্রান্তের বিরুদ্ধে আগেও মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন