সারাদেশ
জামালপুরের জামালপুর জেলার ইসলামপুর উপজেলাতে হযরত আলী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নর পশ্চিম লাউদত্ত গ্রামের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হযরত আলী ওই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।
আমগাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফজলে এলাহী মাকাম, জামালপুর
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের জামালপুর জেলার ইসলামপুর উপজেলাতে হযরত আলী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নর পশ্চিম লাউদত্ত গ্রামের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হযরত আলী ওই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুরের ধারের আমগাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় হযরত আলীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিষয়টি দ্রুত ইসলামপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর