সর্বশেষ

সারাদেশ

দৌলতদিয়ায় ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মায়, চালক-হেলপার উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটিতে কেবল চালক ও সহকারী (হেলপার) ছিলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি পরিবহন’-এর একটি বাস ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৫ মার্চ একই দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন