সর্বশেষ

সারাদেশ

নাটোরের লালপুরে বিদেশি পিস্তলসহ আটক ৪

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ২০ মে, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের লালপুর উপজেলার পালিদেহা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও দুটি লোহার তৈরি কালো রঙের ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ছয়টি বিভিন্ন ধরনের মোবাইল ফোনও জব্দ করা হয়।

সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা জেলার ঈশ্বরদী থানার পশ্চিম টেংরী এলাকার সামাদের ছেলে মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৪৬), হামিদের ছেলে কাজল (৪০) এবং নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর এলাকার আহসান আলীর ছেলে মনিরুজ্জামান (৩৯)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত সোয়া ১টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় একটি সাদা রঙের প্রাইভেট কারকে ঘিরে অভিযান চালানো হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একজন পালিয়ে যান। পরে সেখানে থাকা চারজনকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন