সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৮ মে, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারটবক এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় আট বছর ধরে সৌদি আরবে বসবাস করতেন। আট দিন আগে তিনি সৌদি আরব থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল।

গতকাল রবিবার সন্ধ্যার পর স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করেন। তবে মরিয়ম বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে নাসির তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতে স্বামী-স্ত্রী উভয়েই বাড়িতে অবস্থান করছিলেন।

ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে জানান যে তার স্ত্রী আত্মহত্যা করেছেন এবং এরপর তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তীতে সকালে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে আঙিনায় মরিয়ম বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন