সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শিশুসন্তান ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

সোমবার, ১৮ মে, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:

মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন চিন্ময় দাস (২২), তার স্ত্রী ইশা দাস (১৯) এবং তাদের ৮ মাস বয়সী কন্যা জেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পুলিশ জানায়, ঘরের ভেতরে খাটের ওপর পড়ে ছিলেন ইশা দাসের মরদেহ। একই সঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় চিন্ময় দাস ও তাদের শিশু কন্যা জেনির মরদেহ।

নিহত চিন্ময় দাস মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রিপন দাসের ছেলে।

ভাড়া বাসায় থাকা আত্মীয় মিষ্টি বাড়ই জানান, সন্ধ্যার পর বাসায় ফিরে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, কয়েক দিন আগে চিকিৎসা শেষে ঢাকা থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মাদারীপুরে আসেন চিন্ময় দাস। ইশা দাস নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

বাড়ির মালিকের ভাষ্য অনুযায়ী, মিষ্টি বাড়ই দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকলেও তার স্বামীর বিদেশে থাকার বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর শিশুকে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
মরদেহগুলো উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন