সারাদেশ
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বিপিসিতে একযোগে সাত কর্মকর্তার বদলি
হাসান ফেরদৌস, চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সংস্থাটির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
‘প্রশাসনিক স্বার্থে’ জারি করা ওই আদেশে যাদের বদলি করা হয়েছে তারা হলেন—এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইউসুফ হোসেন ভূঁইয়া, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের এমডি প্রকৌশলী মো. আমীর মাসুদ, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ, বাণিজ্য ও অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের প্রধান নির্বাহী ফেরদৌসী মাসুম হিমেল, বিপিসির মো. জাহিদ হোসেন এবং বিপিসির মহাব্যবস্থাপক (অর্থ) মো. জাহাঙ্গীর কবির।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আজ দুপুরের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে বিকেলের মধ্যে নতুন দায়িত্বে যোগদান করতে হবে।
২০১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর