সর্বশেষ

সারাদেশ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার ভোর রাতে পাটগ্রাম সীমান্তের ৮৭৪/৫ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাচালানকারী ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিল। এ সময় ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের সাতগ্রাম ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহত আলী হোসেন পাটগ্রাম থানার পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গুলিতে নিহত হওয়ার পর তার মরদেহ বিএসএফ ভারতে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন