সর্বশেষ

আইন-আদালত

আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার হত্যা মামলা: শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে আগামী ১১ আগস্ট পর্যন্ত কার্যক্রম মুলতবি করেছেন।
আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার

আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে আগামী ১১ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঁইয়া।

শুনানি শেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, বর্তমানে আসামিপক্ষ পেপারবুক উপস্থাপন করেছে। এ পর্যায়ে আদালত আগামী ১১ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন।

আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসমাবেশে প্রকাশ্যে গুলিতে নিহত হন আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঘোষণা করেন। রায়ে বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যু হলে নিম্ন আদালতের রায়ের কপি ডেথ রেফারেন্স ও জেল আপিল আকারে হাইকোর্টে পাঠানো হয়।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে সাতজনের সাজা কমানো হয় এবং ১১ জন খালাস পান। পরবর্তীতে দণ্ডিত আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিলের শুনানিই বর্তমানে আপিল বিভাগে চলমান রয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন