সর্বশেষ

সারাদেশ

সিলেট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহ্বায়ক হলেন হিলাল উদ্দিন শিপু

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সংগঠক হিলাল উদ্দিন শিপু।
হিলাল উদ্দিন শিপু

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে গত ২৩ জুলাই ৫১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে হিলাল উদ্দিন শিপুকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট ওয়াহিদুর রহমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট নিজাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে হিলাল উদ্দিন শিপুও রয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় হিলাল উদ্দিন শিপু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি বলেন, “ত্যাগ কখনো বিফলে যায় না। দীর্ঘদিন রাজপথে ঘাম ঝরিয়ে, হামলা-মামলা মাথায় নিয়ে, নানা প্রতিকূলতা অতিক্রম করে আমরা রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছি। আজ সংগঠন আমার সেই ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করেছে—এতে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

হিলাল উদ্দিন শিপু আরও বলেন, “সিলেটের বিএনপির সিংহপুরুষ ও আমাদের রাজনৈতিক বাতিঘর জননেতা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান আমাদের নেতা। তাঁর রাজনৈতিক শিক্ষা, আদর্শ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই আমাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর প্রতি আমি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও তাঁর নেতৃত্ব ও নির্দেশনা অনুসরণ করে দল ও সংগঠনের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “সিলেট জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে কাজ করব। জাতীয়তাবাদী আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা সক্রিয় থাকব। এ দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন