সর্বশেষ

সারাদেশ

হিলি স্থলবন্দরে ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে আমদানি-রপ্তানি শুরু হয়নি

মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
মুসা মিয়া, হিলি (দিনাজপুর)

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে শনিবার দিনাজপুরের হিলি ¯’লবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় কাস্টমস সুপারের মৃত্যুতে কার্যক্রম শুরু হয়নি। তবে বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। সাথে যুক্ত ছিল সাপ্তাহিক শুক্রবারের ছুটি। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার থেকে আমদানি-রপ্তানি চালু হওয়ার কথা থাকলেও ভারত হিলি কাস্টমস কর্মকর্তা মধুসুধন দত্তের মৃত্যুতে বন্দর ব্যবসায়ীরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার থেকে কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে দীর্ঘ দিনের ছুটিতে বন্দরে আটকে থাকা আমদানীকৃত পণ্য খালাস, লোড-আনলোডের কাজ শুরু করেছেন বন্দর কর্তৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল এবং আজও তা চলমান রয়েছে।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন