সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বাধীনতা ও জাতীয় দিবস

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভোর ৫টা ৫৮ মিনিটে কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এরপর কলাপাড়া উপজেলা প্রশাসন, মহিপুর ও কুয়াকাটার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় উপজেলা প্রশাসন মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন