সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশকলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

সিরাজগঞ্জের কেজির মোড়ে ছাত্রদলের উদ্যোগে যানজট নিরসন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুর কেজির মোড়। তাঁত শিল্পের দেশের বড় পাইকারী কাপড়ের হাট এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থাকার কারণে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের কেজির মোড় দেশের সব জেলার মানুষের আগমনে অত্যন্ত ব্যস্ত।

আর ঈদের সময় এখানে থাকা বিপণি বিতানগুলোতে প্রচণ্ড ভিড় থাকায় বিভিন্ন ধরনের গাড়ির জ্যাম লেগে থাকতো।

দেড় বছর আগে একজন ট্রাফিক পুলিশ থাকলেও নিয়ন্ত্রণ কঠিন ছিল। দীর্ঘদিন ধরে তাও না থাকায় এখন এই যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সারাদিন ও মধ্যরাত পর্যন্ত ভ্যান, রিক্সা, সিএনজি অটোরিকশা, বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনের যানজটে নাকাল এই কেজির মোড়।

তবে দীর্ঘদিনের এই দুর্ভোগের চিরচেনা দৃশ্য পাল্টে দিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের স্বেচ্ছাসেবক টিম সোমবার সকাল থেকেই চারটি রাস্তার এই কেজির মোড়ে অবস্থান নিয়ে জানজট নিরসনে অনন্য ভূমিকা রাখছে। গাড়ি সঠিক নিয়মে চলাচলের জন্য তাদের অনুরোধ মেনে চলছে। ট্রাফিকের অ্যাপ্রোন পরে তাদের অক্লান্ত পরিশ্রম এখানকার মহা যানজট বিতাড়িত করেছে। সব ধরনের যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল করছে। স্বেচ্ছায় এবং স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের অনুপ্রেরণায় তারা এই উদ্যোগে অংশ নিয়ে উচ্ছ্বাসিত।

এ ব্যাপারে যানজট নিরসনে দায়িত্ব পালনরত এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সোহাগ এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালেব মোল্লা জানান, “গত আওয়ামী লীগ সরকারের পতনের পর এখানে যানজট নিরসনকারী ট্রাফিক পুলিশ ছিল না। আমরা নিজেরাই বেশ কিছুদিন ট্রাফিকের দায়িত্ব পালন করে রাস্তা সচল রেখেছি। এরপর আমরা সরে যাওয়ার পরেই কেজির মোড়ে শুরু হয়েছে অবর্ণনীয় যানজট। ঈদের সময় তো আরও দ্বিগুণ আকারে পৌঁছে। বিষয়টি নিরসনে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আমিরুল ইসলাম খান আলীম আমাদের তার বাড়িতে ডেকে নিয়ে করণীয় ঠিক করতে বলেছেন এবং আমাদের রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে বলেছেন। তার কথায় আমরা অনুপাণিত হয়ে মানুষের যানজটের স্থায়ী দুর্ভোগ নিরসনে আজ থেকে কেজির মোড়ে রাস্তায় অবস্থান করছি। সাধারণ মানুষ আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করছে। কেউ কেউ সন্তুষ্টি প্রকাশ করে আমাদের শুভেচ্ছা জানাচ্ছে। এজন্য আমরা দারুণ অনুপ্রাণিত ও উৎসাহিত। আগামী দিনগুলোতে মানুষের কল্যাণে নিজেদের সোপর্দ করবো, ইনশাল্লাহ।”

তারা আরও জানান, “আমরা এই দুই শিফটে ৩০-৩৫ জন কাজ করছি। যানজট নিরসনে আমাদের এই প্রচেষ্টা ঈদ পরবর্তী পর্যন্ত থাকবে। আশা করছি, এবার ঈদে যানজটের দুর্ভোগ পোহাতে হবে না কাউকে।”

ছাত্রদের এই প্রশংসনীয় উদ্যোগের ফলে স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কেজির মোড়ের ব্যবসায়ী রনজিত ঘোষ, আবু সায়েব এবং সোনাতলার গার্মেন্ট ব্যবসায়ী সোহান আহমেদ জানান, “কেজির মোড়ের যানজট সারাদিন ধরে থাকায় আমাদের অসহনীয় দুর্ভোগ ছিল। আজ তা নিরসন হয়েছে ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের কারণে। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের স্থানীয় এমপি আমিরুল ইসলাম খান আলীমের এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এ বিষয়ে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আমিরুল ইসলাম খান আলীম জানান, “রাজনীতি হচ্ছে জনকল্যাণের জন্য। রাজনীতির নামে দুর্বৃত্ত্য চলবে না। আগের এমপিত্বের সময় নেই। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার দেশবাসীর প্রতি দায়বদ্ধতা আমাদের অনুপ্রাণিত করে। এজন্য যানজট নিরসনের ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমার ছাত্রদলের নেতাকর্মীরা। অনেকেই ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের ভালো কাজের জন্য। আশা করি, আগামীতে সবার সহযোগিতায় আমাদের একটি সামাজিকভাবে দায়বদ্ধ এবং আদর্শ অঞ্চল হবে।”

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন