সর্বশেষ

সারাদেশ

কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে।

এটি গৃহীত প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের কর্মসূচির অংশ।

আজ সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাদেশে কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য খাল খনন কর্মসূচী শুরু করেছিলেন। যদি সেই কর্মসূচী ধারাবাহিকভাবে চলতো, আজ কৃষিতে ব্যাপক পরিবর্তন দেখা যেত। তিনি আরও জানান, বিএনপির নির্বাচনী ইশতিয়ারে অন্যতম প্রতিশ্রুতি ছিল খাল খনন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার আবারও দেশে কৃষিতে বিপ্লব ঘটাতে এবং জলাবদ্ধতা নিরসনের জন্য দেশব্যাপী খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন