সর্বশেষ

সারাদেশ

বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াই, যার আয়তন ৭শত ৭০ বর্গফুট, ব্যাস ৩১.৫ ফুট এবং গভীরতা ৪.৫ ফুট, স্থানীয়ভাবে লোহার তৈরি।

এই কড়াইটিতে এক লাখ মানুষের জন্য ইফতারীর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে অবস্থিত ফাউন্ডেশনের ক্যম্পাসে ইফতার আয়োজনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুলল হাবিব দুলু।

এসময় উপস্থিত ছিলেন: কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুক, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

ইফতারের আয়োজনে ছিল গরু ও খাসির মাংস দিয়ে আলাদা আলাদা তেহেরি, সেই সাথে ছোলা, বুট, জিলাপি ও সিদ্ধ ডিম।

তাদের রান্না করা ইফতার কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন মসজিদ ও পাড়া মহল্লার মুসল্লীদের মধ্যে বিতরণ করা হয়।

এসময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “শুধু পবিত্র রমজান মাসে নয়, যে কোনো দুর্যোগে জেলার দুস্থ ও অসহায় মানুষকে খাদ্য সরবরাহ করতে পারবে।”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, “এই কড়াইয়ে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ ঠিক রাখা যায়, পাশাপাশি উপকরণও সাশ্রয় হয়।”

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন