সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সারাদেশময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
গাজীপুরে সিজারের সময় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর
ইরানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু
রংপুরে নকল পানীয় ও শিশু খাদ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে জ্বালানীর তীব্র সংকট: যান চলাচল বন্ধ হওয়ার আশংকা
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার
চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বেনাপোলে অভিযান
ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপনে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাফলংয়ে কুদ্দুস–রুকন সিন্ডিকেটের দৌরাত্ম্য, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরী থেকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশ ১০ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত খোকা সরকারের ছেলে সুহেল সরকার (২২) কে ১৪ থেকে ১৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে।

পরে তাকে নগরের তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় আটকে রাখা হয়। সেখানে ধারালো চাকু ও কাঁচি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করা হয় এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, ভিকটিমের পরিহিত কাপড় খুলে ভিডিও ধারণ করা হয় এবং বিষয়টি থানায় জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে সুহেল সরকার বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে জানালে পুলিশ তাঁতিপাড়ার ওই বাসার দ্বিতীয় তলা থেকে ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ জনকে আটক করে।

আটককৃতরা হলেন:

সিলেট জেলার মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১)
সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা মো. মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯)
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলপুর এলাকার মো. ফয়জুল করিমের ছেলে জুবাইন আহমদ (১৯), বর্তমানে সিলেট নগরের হাওয়াপাড়া এলাকায় বসবাস করেন
সিলেট জেলার জালালাবাদ থানার আমানতপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে সুফিয়ান আহমদ (১৯), বর্তমানে শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকায় বসবাস করেন
সিলেট নগরের চৌকিদেখী এলাকার আনোয়ার মিয়ার ছেলে জাকির হোসেন (১৯)
কোতোয়ালী থানার কাজীটুলা এলাকার আবুল হোসেনের ছেলে মারজান (১৯)
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রায়সত্তরপুর এলাকার সুজন মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (১৮), বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার হাউজিংস্টেট এলাকায় বসবাস করেন
কোতোয়ালী থানার হাওয়াপাড়া এলাকার রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮)
শাহপরাণ থানার শিবগঞ্জ মজুমদারপাড়া এলাকার রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮)
কোতোয়ালী থানার হাওয়াপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮)। 


অভিযানের সময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার হাজী বাহার উদ্দিনের ছেলে জাহিদ আহমদ (৪২) নামের আরেক প্রবাসীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে দুই ভিকটিমের দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনায় ব্যবহৃত কাঁচি, চাকু ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুল জাকির।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন