সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় ডিউটিরত অবস্থায় সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

সোমবার (৯ মার্চ) ভোর প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের সময় এএসআই লুৎফর রহমান সাময়িকভাবে টয়লেট ব্যবহারের জন্য তার টিম থেকে কিছুটা দূরে সরে যান। সে সময় তিনি নিজের মোটরসাইকেল নিয়ে একা ছিলেন। নির্জন স্থানে তাকে একা পেয়ে তিনজনের একটি ছিনতাইকারী দল তার পথরোধ করে।

এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার সময় তারা এএসআইয়ের মোটরসাইকেলেও এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, নিতাইগঞ্জসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন