সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ওই আসনের নির্বাচনী ব্যালট ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দাখিল করা আবেদনে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি তোলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ওই আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ বিজয়ী হন।

এ ছাড়া নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে এর আগে ২০টির বেশি আসনের প্রার্থীরাও হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেসব আবেদনও শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদনের শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, এই বেঞ্চ দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের আওতায় দাখিল হওয়া নির্বাচনী আবেদন, রুল ও সংশ্লিষ্ট বিষয়গুলো গ্রহণ ও শুনানি করবেন।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন