সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সারাদেশমোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
গাজীপুরে সিজারের সময় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর
ইরানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু
রংপুরে নকল পানীয় ও শিশু খাদ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে জ্বালানীর তীব্র সংকট: যান চলাচল বন্ধ হওয়ার আশংকা
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার
চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বেনাপোলে অভিযান
ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপনে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাফলংয়ে কুদ্দুস–রুকন সিন্ডিকেটের দৌরাত্ম্য, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
জাতীয়

রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) পুরানা পল্টনের শান্তিনগরে অবস্থিত কুষ্টিয়া ভবনের শেখ সাদী মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকায় কর্মরত কুষ্টিয়া জেলার সাংবাদিকদের সংগঠন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে এ আয়োজন করে। ইফতার মাহফিলে সংগঠনের সদস্যসহ ঢাকায় কর্মরত কুষ্টিয়া জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বকর সিদ্দিক। স্বাগত বক্তব্য ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রনজক রিজভী। তিনি বলেন, ঢাকায় কর্মরত কুষ্টিয়া জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যেই এই সংগঠন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সিনিয়র সাংবাদিক আতিক আল হেলাল, যা উপস্থিত অতিথিদের মাঝে এক ভিন্নমাত্রা যোগ করে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপার্টমেন্ট ডিজাইন রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রেয়াজ উদ্দিন, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সম্পাদক অভি চৌধুরী, দৈনিক দিনকালের চিফ রিপোর্টার আবদুল্লাহ জেয়াদ, সিনিয়র সাংবাদিক মাহমুদুল করিম চঞ্চল, অধিকার সম্পাদক তাজবীর সজীব, মোহনা টেলিভিশনের চিফ রিপোর্টার প্ল্যানিং মনিরুল ইসলাম মনি, জন্মভূমি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আসাদুজ্জামান মিল্টন, কনকর্ড গ্রুপের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) আনিচুর রহমান এবং দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি এস এম তুষার।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মো. তৌহিদুল হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. জাহিদুজ্জামান। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন