সিরাজগঞ্জে একযোগে ১৫ পুলিশ পরিদর্শকের বদলি
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে পুলিশ অফিসসহ বিভিন্ন থানায় কর্মরত ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ আদেশ দিয়েছেন। যদিও বদলির নির্দেশনা ৫ জানুয়ারি দেওয়া হয়েছিল, তা আজ প্রকাশ পেয়েছে। জেলা পুলিশের অভ্যন্তরে বিভিন্ন থানায় তাদের নতুন পদায়ন কার্যকর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের পরিবর্তনের প্রেক্ষিতে জেলা পুলিশে বড় এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বদলি হওয়া কর্মকর্তারা নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
পুলিশ সুপারের আদেশ অনুযায়ী বদলির তালিকা নিম্নরূপ:
চৌহালী থানার ওসি মতিউর রহমান – সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক
কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ – রায়গঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক
সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আনোয়ার হোসেন – সিরাজগঞ্জ সদর সার্কেল অফিসের পরিদর্শক
সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক মোশাররফ হোসেন – চৌহালী থানার ওসি
বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিন – পুলিশ অফিস (ক্রাইম ও অবস) পরিদর্শক
সিরাজগঞ্জ ডিবির পরিদর্শক রাকিবুল হাসান – সিরাজগঞ্জ সদর থানার ওসি
সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম – বেলকুচি সার্কেল অফিসের পরিদর্শক
সিরাজগঞ্জ ডিএসবির পরিদর্শক (ডিআইও-১) মোক্তারুজ্জামান – উল্লাপাড়া মডেল থানার ওসি
সিরাজগঞ্জ সদর কোর্টের পরিদর্শক হাসমত আলী – কামারখন্দ থানার ওসি
উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম – সলঙ্গা থানার ওসি
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া – সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক
সলঙ্গা থানার ওসি ইমাম জাফর – বেলকুচি থানার ওসি
সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান – রায়গঞ্জ থানার ওসি
সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আবু বকর মাতুব্বর – সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত)
পুলিশ অফিসের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মোল্লা (ক্রাইম অ্যান্ড অবস) – তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত)।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) হাফিজুর রহমান জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে এই পদায়ন কার্যকর করা হয়েছে এবং সকল কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
১১৪ বার পড়া হয়েছে