সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সারাদেশময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
গাজীপুরে সিজারের সময় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর
ইরানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু
রংপুরে নকল পানীয় ও শিশু খাদ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে জ্বালানীর তীব্র সংকট: যান চলাচল বন্ধ হওয়ার আশংকা
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার
চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বেনাপোলে অভিযান
ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপনে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাফলংয়ে কুদ্দুস–রুকন সিন্ডিকেটের দৌরাত্ম্য, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

উত্তরাঞ্চলে চা চাষের উত্থান: পঞ্চগড় টানা দ্বিতীয় অবস্থানে

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে চা চাষের পরিধি ক্রমবর্ধমান। গত দুই বছরে পার্বত্য চট্টগ্রামকে পেছনে ফেলে উন্নতমানের চা উৎপাদনে টানা দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এই অঞ্চল। ২০২৫ সালের চা মৌসুমে গত বছরের তুলনায় ৫৮.০১ লাখ কেজি বেশি চা উৎপাদন হয়েছে। একই সঙ্গে চায়ের মান উন্নত হওয়ায় অকশন বাজারে চাহিদা ও প্রতিযোগিতাও বৃদ্ধি পেয়েছে।

লাভজনকতার কারণে পঞ্চগড়ের পাশাপাশি ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাটে চা চাষে সম্প্রসারণ দেখা যাচ্ছে। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই অঞ্চলে দুই কোটি দুই লাখ ৪২ হাজার ৫২ কেজি তৈরীকৃত চা (মেড টি) উৎপাদিত হয়েছে। পঞ্চগড়ের ৩০টি এবং ঠাকুরগাঁওয়ের একটি চা কারখানায় প্রক্রিয়াজাতকরণ করে এই উৎপাদন অর্জিত হয়েছে।

চা চাষীরা জানান, শুরুতে সবুজ চায়ের দাম ভালো থাকায় অন্যান্য ফসল ত্যাগ করে চা চাষে ঝুঁকেছিলেন। তবে অতীতে কিছু চা কারখানা মালিক ও সিন্ডিকেট চা পাতার দাম কমিয়ে দিলে চাষীরা লোকসান ভোগ করেছেন। ২০২৪ সালে সিন্ডিকেট ভেঙ্গে যাওয়ার পর চা চাষীরা আবার আশার আলো দেখেন। বর্তমানে প্রতি কেজি চায়ের দাম ৩২ থেকে ৩৭ টাকা, যা তাদের জন্য লাভজনক অবস্থান সৃষ্টি করেছে।

চা বোর্ডের তথ্যমতে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটে চা চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে এই অঞ্চলে প্রায় আড়াই কোটি কেজি চা উৎপাদনের আশাবাদ রয়েছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

গত বছরের রেকর্ড উৎপাদনের পর নতুন চা পাতা উত্তোলন শুরু হয়েছে মার্চ মাসে। শীতের কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি চা পাতা আহরণ বন্ধ থাকলেও এখন চা বাগানগুলোতে প্রাণ ফিরে এসেছে। মৌসুমের শুরুতে কাঁচা সবুজ চা পাতার দাম ২৮ টাকা নির্ধারণ করা হলেও বর্তমানে বিক্রয় হচ্ছে ৩৪–৩৫ টাকা কেজি দরে।

পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের তথ্য অনুযায়ী, গত মৌসুমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারীর ১১,৫৯৯.৮৯ একর জমিতে চা চাষ হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭৩.২ একর বেশি। পঞ্চগড় জেলায় নয় হাজার ৮১৯.৭৩ একর জমিতে চা আবাদ থেকে এক কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৯৬৬ কেজি চা উৎপাদিত হয়েছে। পাশ্ববর্তী জেলার উৎপাদনও উল্লেখযোগ্য।

বর্তমানে উত্তরাঞ্চলে ৪৮টি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা অনুমোদিত, যার মধ্যে পঞ্চগড়ে ৩০টি এবং ঠাকুরগাঁওয়ে একটি কারখানা কার্যক্রম চালু। স্থানীয় কারখানাগুলো চা চাষীদের কাছ থেকে সবুজ চা কিনে প্রক্রিয়াজাতকরণ করে এবং চট্টগ্রাম ও শ্রীমঙ্গল অকশন বাজারে বিক্রি করে।

পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. আমির হোসেন জানান, চা চাষ জেলার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিপ্লব সৃষ্টি করেছে। মানসম্মত চায়ের উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে অকশন বাজারে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে চলতি মৌসুমে আড়াই কোটি কেজি চা উৎপাদন সম্ভব হবে।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন