সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : পিবিপ্রবি উপাচার্য
সারাদেশজাতীয় সমস্যার সমাধানে সংসদকে কার্যকর করা হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
নড়াইলে ট্রলির ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যু
ঈদ সামনে রেখে সাভারে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান
ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু
নড়াইলে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দেহব্যবসা: দুই পতিতা, খদ্দের ও ব্যবসায়ী গ্রেফতার
পঞ্চগড়ে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের স্মারকলিপি প্রদান
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
হিলি সীমানায় জেলা পুলিশের গাড়িতে হামলা, রাস্তায় যানজট
কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
নেত্রকোণায় পুড়েছে ২ গুদাম, ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার, যুবক আটক
আন্তর্জাতিকইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও হামলার দাবি ইরানের
ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে শুরুতে সমর্থন না দেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাজ্য নাকি মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছে। তবে এখন আর সেই সহায়তার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, “আমরা ইতোমধ্যে যুদ্ধ জিতে ফেলেছি। পরে এসে যুদ্ধে যোগ দেওয়া লোকদের আমাদের দরকার নেই।”

এর আগে যুক্তরাজ্য প্রথমে আপত্তি জানালেও পরে যুক্তরাষ্ট্রকে সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। এর মধ্যে গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড ঘাঁটি এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি রয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ও শনিবার চারটি মার্কিন বোমারু বিমান ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করেছে। সেখান থেকেই ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সামরিক কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাজ্য তাদের বিমানবাহী রণতরী প্রিন্স অব ওয়েলস মোতায়েনের প্রস্তুতিও জোরদার করেছে।

তবে স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির অনেক সদস্য ইরান ইস্যুতে সরাসরি সামরিক জড়িত হওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যগত ‘বিশেষ সম্পর্ক’ বজায় রাখার বদলে সরকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও পরোক্ষভাবে যুক্তরাজ্যসহ কয়েকটি মিত্র দেশের ভূমিকার সমালোচনা করেছেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন