পোশাক নয়, পচন ধরেছে মানসিকতায়
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ২:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
৬ বছরের শিশুও? ধর্ষণ-
তার হাতে পুতুল, চোখে রঙিন স্বপ্ন।
তার শরীরে নেই প্রাপ্তবয়স্ক নারীর আকার, সুঠাম বক্ষজুগল। নেই “সিডিউস” করার ভাষা।
তবুও সে শিকার।
তাহলে প্রশ্ন করি—
পোশাক কোথায় দায়ী?
কার প্ররোচনায় জেগে ওঠে এই পাশবিকতা?
যারা প্রতিদিন মাইকে, মঞ্চে, সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়ে বলেন—
“নারীর পোশাকই ধর্ষণের কারণ”—
তাদের সামনে এই প্রশ্ন রাখা হোক:
শিশুর কোন পোশাক?
তার কোন সাজ?
তার কোন আহ্বান?
ধর্ষণ কামনার অপরাধ নয়,
এটি ক্ষমতার দম্ভ, বিকৃত মানসিকতার নগ্ন প্রকাশ।
এটি সেই মানসিকতার ফল,
যেখানে নারীকে মানুষ নয়—বস্তু ভাবা হয়।
ঘরে স্ত্রী আছে, মেয়ে আছে, নাতনি থাকার বয়স—
তবু যারা শিশু পর্যন্ত রক্ষা পায় না তাদের থেকে,
তাদের অপরাধ কেবল আইনের বিচারে নয়,
সমাজের বিবেকেও দগ্ধ হওয়া উচিত।
কিন্তু শাস্তি শুধু প্রতিশোধের প্রদর্শনী নয়—
শাস্তি হতে হবে দ্রুত, নিশ্চিত, দৃষ্টান্তমূলক।
আর তার চেয়েও বড়—
শিক্ষা, সচেতনতা, নৈতিকতা,
পরিবার ও সমাজে নারীর প্রতি সম্মান শেখানো।
আজ সময় এসেছে দায় ঘোরানোর রাজনীতি বন্ধ করার।
নারীর পোশাক নয়—
পচন ধরেছে পুরুষতান্ত্রিক বিকৃত মানসিকতায়।
সেই পচন সারাতে হবে আইন, শিক্ষা ও সামাজিক জবাবদিহির মাধ্যমে।
কারণ বিচার চাইতে হয়—এটাই লজ্জা।
এমন সমাজ চাই,
যেখানে বিচার নিশ্চিত—
আর কোনো শিশুর চোখে ভয়ের ছাপ নয়,
শুধু স্বপ্ন থাকবে।
১৯২ বার পড়া হয়েছে