সারাদেশ
ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
আওলাদ রুবেল, ময়মনসিংহ
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকার সীমান্ত ফুলবাড়িয়া এলাকার জোরার ব্রিজ এলাকায়, ভরাডোবা-সাগরদীঘি সড়কে।
নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। দুর্ঘটনার সময় তিনি শাহাদাত শাকিল নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। স্থানীয়রা জানায়, ফুলবাড়িয়া এলাকা থেকে ভালুকার দিকে আসার পথে জোরার ব্রিজে পৌঁছালে মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত হন এবং শাহাদাত শাকিল আহত হন।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন