সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

রবিউল ইসলাম নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম নারায়ণগঞ্জ

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার সকাল ৯টার দিকে পূর্বঘোষণা ছাড়াই সেখানে পৌঁছে তিনি অফিস বন্ধ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি দেখতে পান।

সরকারি সময় পেরিয়ে গেলেও অফিসের মূল ফটক তালাবদ্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। দীর্ঘ অপেক্ষার পর সকাল পৌনে ১০টায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) নাসির উদ্দিন এবং সকাল ১০টায় সহকারী নায়েব ওমর ফারুক অফিসে আসেন। নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সেবাগ্রহীতারা অফিস প্রাঙ্গণে জড়ো হয়ে নামজারি (মিউটেশন) প্রক্রিয়ায় বিলম্ব, অতিরিক্ত অর্থ আদায় এবং দালালচক্রের দৌরাত্ম্যসহ নানা অভিযোগ তুলে ধরেন। অভিযোগ শুনে তিনি বলেন, জনগণের সেবায় কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না এবং প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন ভূমি অফিস সম্পর্কে বহু অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের সেবক হয়েও যারা দায়িত্বে গাফিলতি করছেন বা দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন