সর্বশেষ

গণমাধ্যম

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, আতিকুর রহমান টিপু সভাপতি

মুহাম্মদ নুরুন্নবী, মুন্না
মুহাম্মদ নুরুন্নবী, মুন্না

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক পদে গুলজার হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ্ ফলাফল ঘোষণা করেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলো:

সিনিয়র সহ-সভাপতি: মুহাম্মদ মাহবুব আলম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি)
সহ-সভাপতি: জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি)
যুগ্ম সাধারণ সম্পাদক: নাদিম হোসাইন (দৈনিক আমাদের সময়)
কোষাধ্যক্ষ: মুহাম্মদ সাইফুর রহমান টিটু (একুশে টিভি)

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা:

সাংগঠনিক সম্পাদক: রাজিবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি)
দপ্তর সম্পাদক: মাসুদ রানা (দৈনিক আলোকিত বাংলাদেশ)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার)
প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক: আরাফাতুজ্জামান বাবু (দৈনিক বাংলাদেশের আলো)
ক্রীড়া সম্পাদক: মো. ফয়সাল আহমেদ (দৈনিক প্রথম আলো)

এছাড়া কার্যকারী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন: মো.আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর), মো. মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), মামুনুর রশিদ খোকা (দৈনিক দেশ রূপান্তর), মো. মাসুদ খান (দৈনিক কালবেলা), ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ) ও মোহাম্মদ মাহবুবুর রহমান (দৈনিক আমার দেশ)।

নতুন নির্বাচিত কমিটি আগামী দুই বছর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবেন।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন