সর্বশেষ

সারাদেশ

দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ-টোকরাভাসা আঞ্চলিক সড়কের ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বয়াতি পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ব্যক্তিগত প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে সাইকেলযোগে ভাউলাগঞ্জ বাজারে যাচ্ছিলেন তিনি। পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাউলাগঞ্জ বাজারে নিয়ে গেলে সেখানকার এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন