সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

মুন্সিগঞ্জে ১০ টাকায় ইফতার বাজার: স্বল্প আয়ের মানুষের জন্য সুখবর

মুহাম্মদ নুরুন্নবী, মুন্না, মুন্সিগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী, মুন্না, মুন্সিগঞ্জ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি গ্রামের বিধবা মনজুরা বেগম (৫৫) তার নাতি নিয়ে মুখে হাসি ফুটিয়ে বললেন, “গেলো পাঁচটা রোজা মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে ইফতার করেছি।

গতকাল শুনলাম এখানে ১০ টাকায় ইফতার দেবে। তাই আজ নাতিকে নিয়ে চলে এলাম। একটা ব্যাগের দাম দিয়েই আট রকম ইফতার সামগ্রী পেলাম। এখন বাকি রোজাগুলো সহজেই কাটবে।”

রমজানের শুরুতেই মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন স্বল্প আয়ের মানুষের জন্য আয়োজন করেছে বিশেষ উদ্যোগ ‘১০ টাকায় ইফতার বাজার’। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে এই অস্থায়ী বাজার বসানো হয়।

এই বাজারে মাত্র ১০ টাকার বিনিময়ে নিম্ন আয়ের পাঁচ শতাধিক পরিবার ইফতারের জন্য প্রয়োজনীয় ৮ ধরনের পণ্য সংগ্রহ করেছেন। প্রতিটি প্যাকেটে ছিল তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া, ডাল ও মুড়ি।

স্কুল মাঠে সাজানো অস্থায়ী স্টলগুলোতে মানুষজন স্বাভাবিক বাজারের মতো নিজ হাতে পণ্য বেছে নিচ্ছিলেন। তবে পার্থক্য ছিল একটাই — প্রতিটি প্যাকেটের দাম মাত্র ১০ টাকা। ভিড়ের মধ্যে দেখা যাচ্ছিল উচ্ছ্বাস, মুখে হাসি আর মানুষের সন্তুষ্টি।

টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার আব্দুল মান্নান (৭০) বলেন, “যে ব্যাগ দিয়ে বাজার দিচ্ছে তার দামই ১৫ টাকা। অথচ এখানে ১০ টাকা দিয়ে ব্যাগভর্তি বাজার করছি। গরিব মানুষের জন্য এমন উদ্যোগ আরও হওয়া দরকার। তারা আমাদের সম্মান দিয়ে বাজার করতে দিচ্ছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”

সদর উপজেলার চরবেহেরপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা লাবুনি আক্তার (৩৮) বলেন, “গত পাঁচ বছর ধরে প্রতি রমজান এখানে ইফতার কিনি। এ বছর কয়েকটা রোজা বাজার না বসার কারণে চিন্তায় ছিলাম। আজ সকালে শুনেই চলে এলাম। এখন অন্তত কিছুদিন ইফতার নিয়ে চিন্তা করতে হবে না।”

সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব হাসান বলেন, “নিম্ন আয়ের মানুষের আত্মসম্মানবোধ বজায় রাখতে আমরা বিনামূল্যে নয়, নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী দিই। ২০২২ সাল থেকে আমরা ‘১০ টাকায় ইফতার বাজার’ এবং ‘১০ টাকায় এক কেজি গরুর মাংস বাজার’ পরিচালনা করি। এতে মানুষ সাহায্য নেওয়ার পরিবর্তে বাজার করার অনুভূতি পায়।”

সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, “এবার পঞ্চমবারের মতো বাজারের আয়োজন করা হয়েছে। পাঁচ শতাধিক পরিবার উপকৃত হয়েছে। অসহায় মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা গর্বের সঙ্গে বাজার করে পণ্য নিয়ে যাচ্ছেন, এটিই আমাদের আনন্দ।”

২০১৮ সালে মুন্সিগঞ্জে প্রতিষ্ঠিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন প্রতিবছর রমজানে নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী ও ১০ টাকায় গরুর মাংস বিতরণ করে থাকে। এছাড়াও সংগঠনটি ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষা সহায়তা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন