সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের সমস্যা ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ বিষয়ে সাংবাদিকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সারে ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর আয়োজনে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সংরক্ষণে সরকারি আইন ও নীতিমালা, এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় অনুসন্ধানী প্রতিবেদনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, খুলনা সদর উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার আশিকুর রহমান, উত্তরনের ফিসনেট প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ান উল হক চৌধুরী এবং উত্তরনের মিল এন্ড ফিসনেট প্রকল্পের সেফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন।

কর্মশালায় কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন এবং তারা মৎস্যজীবী ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য প্রয়োজনীয় ধারণা ও কৌশল শিখেছেন।

৬৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন