সর্বশেষ

সারাদেশ

নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন সংলগ্ন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি যাত্রীবাহী কোচ লাইনচ্যুত হওয়ায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি হাসানপুর স্টেশন অতিক্রম করে নাঙ্গলকোট স্টেশনের আউটার সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনটি ঘটনাস্থলেই আটকে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, কোচটির দুই পাশের মোট চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত বগিটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

এদিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক বলেন, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে লাকসাম থেকে একটি বিশেষ উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন