সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশকলাপাড়ায় শান্তিপূর্ণ ভোট, জাল ভোটের চেষ্টা রুখেছে পুলিশ
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
বগুড়ায় সকাল ১০টার মধ্যে ১৮.৩৬% ভোট পড়েছে
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
যত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

প্রধান এজেন্টের ওপর হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ ঐক্যজোট প্রার্থীর

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ-৫ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন তাঁর প্রধান নির্বাচনী এজেন্টের ওপর হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, দুর্বৃত্তরা তাঁর প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরে খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামুন। তিনি জানান, তাঁর প্রধান এজেন্ট হাফেজ আব্দুল কবির নির্বাচনী কেন্দ্রগুলো পরিদর্শনের দায়িত্বে ছিলেন। বুধবার রাতে বিভিন্ন ভোটকেন্দ্রে যাওয়ার সময় তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ বাবদ ৪২ হাজার টাকা ছিল।

মামুনের ভাষ্য অনুযায়ী, এ সময় বিএনপির কিছু দুর্বৃত্ত কবিরের ওপর হামলা চালায়, তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলে এবং সঙ্গে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া গাড়িচালকের কাছ থেকে আরও ৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনী কাজে ব্যয়ের জন্য টাকা রাখা কোনো অপরাধ নয়। তবে বিতরণের সময় ধরা পড়লে ভিন্ন বিষয় হতে পারত। এ ঘটনায় প্রধান এজেন্টকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “কোনো অপরাধ ছাড়াই কেন তাঁকে অব্যাহতি দেওয়া হলো?”

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের কর্মবিষয়ক সম্পাদক মাওলানা মাইনুদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন