সর্বশেষ

জাতীয়আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
ফেনীতে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত 

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সাতটি উপজেলা ও আটটি পৌরসভা এবং ৬৮টি ইউনিয়নের ভোটকেন্দ্রের জন্য এসব সরঞ্জাম সরবরাহ করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, জেলার ৬২৩টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৮৮৩টি ভোটকক্ষের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব উপকরণ বিতরণ করা হয়েছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৬৮ হাজার ১৯৭ জন, নারী ভোটার ১০ লাখ ৬৬ হাজার ৮৮১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২০ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পাঁচটি সংসদীয় আসনে পাঁচটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালন করবে। নিরাপত্তা জোরদারে ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও জামালপুর উপজেলায় ছয় শতাধিক সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। পাশাপাশি সাতটি উপজেলায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সাতটি অস্থায়ী বেস ক্যাম্প থেকে তারা দায়িত্ব পালন করবে।

এছাড়া জেলায় ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্যসহ মোট ৮ হাজারের বেশি আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের আশা করছে জেলা প্রশাসন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন