সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি

আশরাফুল ইসলাম,  চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে তৎপরতা বৃদ্ধি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে তারা বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন