সর্বশেষ

জাতীয়আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
ফেনীতে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

ফেনীতে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি

নজরুল ইসলাম, ফেনী
নজরুল ইসলাম, ফেনী

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলায় সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে কেন্দ্রভিত্তিক নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

বুধবার সকালে জেলার তিনটি সংসদীয় আসনের উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করেন। প্রিজাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে কেন্দ্রের সরঞ্জাম গ্রহণ করেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ফেনীর মোট ৪২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৫টি সাধারণ, ২৪৮টি গুরুত্বপূর্ণ এবং ৫৩টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জানিয়েছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন নিশ্চিত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে থাকবে ১৮ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন সেনাবাহিনী, পুলিশের ৫৪টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, র‍্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স এবং ১২ প্লাটুন আনসার সদস্য। এছাড়াও দায়িত্ব পালন করবেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

জেলার তিনটি সংসদীয় আসনের ৪২৮টি কেন্দ্রে প্রায় ১৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে ৪০ হাজার ৮ জন পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় ২৭ হাজার ভোট এসে পৌঁছেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রশাসনের আশা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন