সর্বশেষ

সারাদেশ

সালথায় বিএনপির নির্বাচনী জনসভায় হৃদরোগে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর-২ আসনের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভায় হঠাৎ অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৭০) নামে একজন বিএনপি সমর্থক মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত খালেক মাতুব্বরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে সালথা সরকারি মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় উপস্থিত ছিলেন তিনি। জনসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটে।

সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিদ্দিক মাতুব্বর একজন দীর্ঘদিনের বিএনপি সমর্থক ছিলেন। জনসভায় উপস্থিতির সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।”

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন