সর্বশেষ

জাতীয়সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশমনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
খাগড়াছড়িতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

খাগড়াছড়িতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সমাবেশের আয়োজন করে সংগঠনটি। দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আমেজ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ছাত্রশিবির নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের চেতনায় ছাত্রসমাজকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

এসময় জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন