সর্বশেষ

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিবর্ষণ, শিশুসহ পাঁচজন আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/০৪ (সাবেক ব্লক ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন— আলীখালী ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশিরা হলেন— হ্নীলা আলীখালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) ও নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার ট্রাকে প্রচারণা চালানো হচ্ছিল। এ সময় ট্রাকের আশপাশে লোকজন জড়ো হলে হঠাৎ একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন আহত হন।

আলীখালী এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ জানান, নির্বাচনী প্রচারণার সময় ট্রাকে গান-বাজনা ও নাচের আয়োজন ছিল। তা দেখতে আশপাশের মানুষ জড়ো হলে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এতে এক শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার একটি ট্রাক ওই এলাকায় গেলে উৎসুক জনতা জড়ো হয়। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। তবে কারা গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন