সর্বশেষ

জাতীয়ইসলামী আন্দোলনের ইশতেহার: ক্ষমতায় এলে শরিয়ার প্রাধান্য নিশ্চিত করা হবে
নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই, ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর বিভাগ গঠনের আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমীরের
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশসুনামগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির ২৪ নেতাকর্মী বহিষ্কার
পিভিসি ব্যানার ব্যবহারে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুকে জরিমানা
বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ: কক্সবাজারে সালাহউদ্দিন
প্রশাসন জনগণের বিরুদ্ধে থাকলে আবারো ৫ আগস্ট হবে : হাসনাত
মোংলায় ৩০ জামায়াত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নরসিংদীতে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
কিশোরগঞ্জে গণসংযোগে হামলার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ
ভৈরবে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপি'র হামলা
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল উদ্ধার: জামায়াত নেতা ও ব্যবসায়ীর নামে মামলা
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা
ধানের শীষের বিপক্ষে অবস্থানের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
উন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যারা মা-বোনদের শ্রদ্ধা করে না, তারা কিভাবে দেশ চালাবে : ফখরুল
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার
রাজশাহীতে বাস তল্লাশিতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
দৌলতপুর সীমান্তে অভিযানে মাদকসহ কারবারি গ্রেফতার
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
সিরাজদিখানে ২শ' পিস ইয়াবাসহ ১৫ মামলার আসামি জুয়েল শেখ আটক
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাঅদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু কাল
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
সারাদেশ

সুনামগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির ২৪ নেতাকর্মী বহিষ্কার

জাকির হোসেন, সুনামগঞ্জ
জাকির হোসেন, সুনামগঞ্জ

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের ২৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ জারি করা হয়। জেলা বিএনপির প্যাডে প্রকাশিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্টরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. স. খালিদ, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আমিরুল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইছাক আলী এবং পৌর বিএনপির সদস্য আব্দুল মাজিদ।

এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, সদস্য ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য উসমান গনি, যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য সুকেশ দেবনাথ ও বুরহান উদ্দিন, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, জাতীয়তাবাদী সৈনিক দল বিশ্বম্ভরপুর শাখার সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হককে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিব নূর বাচ্ছু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কয়েছ, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবীবুল বারী আয়হান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রয়েল আহমেদ রাজা এবং যুবদল নেতা শামীনুর রহমানকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাকর্মীরা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক।

এর আগে, ২৬ জানুয়ারি দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই দিন তাকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলের আটজন নেতাকর্মী পদত্যাগ করেন। পদত্যাগকারীরা হলেন- সুকেশ দেবনাথ, উসমান গণী, বুরহান উদ্দিন, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বুরহান উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মুজাম্মিল হক এবং উপজেলা যুবদলের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। একই আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গেল ২১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া একই দিনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জ-৩ আসনের বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকেও বহিষ্কার করে বিএনপি। এ সংক্রান্ত সিদ্ধান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন