সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

মোংলায় ৩০ জামায়াত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে।

বুধবার বিকেলে (৪ ফেব্রুয়ারি) সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় ৩০ জন জামায়াতে ইসলামীর নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মোঃ খলিল শেখ এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের নেতারা বিএনপিতে আসেন। বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করেন এবং দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।

এ সময় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম যোগদানকারীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা আগে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন এবং রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন। বিএনপিতে এসে আপনারা দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে পারবেন।"

নির্বাচনী জনসভায় সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন