সর্বশেষ

সারাদেশ

সিংড়ায় ধানের শীষ ছেড়ে ঘোড়ায় চড়লেন আশরাফুল

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির এক ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বহিষ্কারের প্রতিবাদে ধানের শীষ প্রতীকের এক কর্মী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

জানা যায়, নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশগ্রহণের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি জিয়া মঞ্চের নাটোর জেলা আহ্বায়ক ও হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিরুকে বহিষ্কার করে জেলা বিএনপি।

এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আশরাফুল ইসলাম নামে ধানের শীষের এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে জানান, তিনি আর ধানের শীষের প্রচারণা করবেন না। বরং ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের হয়ে মাঠে কাজ করবেন বলে ঘোষণা দেন।

এ ঘটনায় সিংড়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে এবং স্থানীয় বিএনপির মধ্যে বিভক্তির ইঙ্গিত দেখা যাচ্ছে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন