সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বাস তল্লাশিতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে ঢাকা–রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলি সহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার বিকেল ৫টার দিকে শিবপুর কলাহাটা এলাকায় ‘একতা’ নামের চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসে তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় ৩৮ বছর বয়সী মোঃ দুলাল মিয়ার কাছ থেকে গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আটক যুবকের পিতার নাম মোঃ আয়ুব আলী এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন