সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে চালের মিলে ডাকাতি: হামলায় ৬৩৩ বস্তা চাল লুট, ৪ কর্মী জিম্মি

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় অবস্থিত বিসমিল্লাহ অটো রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এই ডাকাতি ঘটে। পুলিশের ও মিল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ডাকাতরা মিলের নৈশপ্রহরী ও কর্মচারীদের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

মিলের নিরাপত্তাকর্মী মো. হযরত আলী জানিয়েছেন, রাতের ঘটনায় ১০-১২ জনের একটি ডাকাত দল মিলের পেছন থেকে প্রবেশ করে তার হাত-পা বেঁধে ধরে। এরপর তারা মিলের অফিসের পাশে থাকা চারজন কর্মীকেও একইভাবে আটকে রাখে এবং একটি ট্রাকে করে চাল নিয়ে পালিয়ে যায়। পরে একজন বন্দি কর্মী হাতের বাঁধন খুলে বের হলে তারা বাইরে এসে মালিককে খবর দেয়।

মিলের চাল ব্যবসায়ীরা জানান, ডাকাতির বিষয়টি রাত ৩টার দিকে ঘটলেও মিল কর্তৃপক্ষ কিছু দেরিতে জানায়। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। হেলাল উদ্দিন অভিযোগ করেন, রাত ৩টার ঘটনার খবর তিনি সকাল ৭টায় জানতে পারেন। আরেক ব্যবসায়ী ফরিদ বলেন, রাত ৩টার ঘটনা সম্পর্কে তাকে সকাল ১০টায় অবহিত করা হয়। তিনি ঋণ করে ব্যবসা চালাচ্ছিলেন এবং দেরিতে খবর পেয়ে বিপাকে পড়েছেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

৩৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন