সর্বশেষ

সারাদেশ

বেনাপোলে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

এ সময় অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে র‍্যাব হেডকোয়ার্টার ঢাকার একটি বিশেষ টহল দল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মো. আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক সাকিব হাসান ওই এলাকার বাসিন্দা এবং মো. আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, র‍্যাব-৬ আটক যুবক ও উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন