সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার
পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশবান্দরবানে সাচিং প্রু জেরীকে বিএনপির গণসংবর্ধনা
নারায়ণগঞ্জে দিনদুপুরে গুলি ছুঁড়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই
গাইবান্ধায় সেফটি ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
মাগুরা-১ আসনকে আদর্শ এলাকায় রূপান্তরের আশ্বাস এমপির
নওগাঁয় উদ্ধার ১২৬টি মোবাইল মালিকদের হাতে হস্তান্তর
কুড়িগ্রামে ছাত্রনেতা হাসানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট, ভোগান্তিতে রোগী 

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে সরকারি কমিউনিটি ক্লিনিকগুলোতে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ না থাকায় রোগীরা দিনের পর দিন খালি হাতে ফিরছেন।

বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষজন সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা ফার্মেসি থেকে অতিরিক্ত খরচে ওষুধ কিনছেন।

জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলার ৬৭টি ইউনিয়নের ১৮৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এক বছর আগে এসব ক্লিনিক থেকে জ্বর, সর্দি, কাশি ও মাথাব্যথার মতো সাধারণ রোগের জন্য বিনামূল্যে ২৭ প্রকার ওষুধ সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে অধিকাংশ ক্লিনিকে মাত্র ২ থেকে ৩ প্রকার ওষুধ রয়েছে, আবার কোথাও একেবারেই ওষুধ বিতরণ বন্ধ রয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার রঘুনাথপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা কৃষক নজরুল ইসলাম বলেন, 'কয়েক মাস ধরে এখানে এসে ওষুধ পাচ্ছি না। আগে সব ধরনের ওষুধ পাওয়া যেত। এখন আসলে শুধু পরামর্শ দিয়ে পাঠিয়ে দিচ্ছে।'

অন্য এক রোগী রাশিদা খাতুন জানান, 'আমার ছোট ছেলেটার জ্বর ও ঠান্ডা লেগেছে। আগে এখানে ফ্রি ওষুধ পেয়েছি। আজ এসে শুনি ওষুধ নেই। বাইরে থেকে কিনতে হলে কমপক্ষে ৪-৫ শত টাকা খরচ করতে হবে। গরিব মানুষের জন্য এই ক্লিনিক, কিন্তু এখন কোনো উপকার পাচ্ছি না।'

কালুহাটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার মাজেদুল হক বলেন, 'রোগী আসে, কিন্তু দেওয়ার মতো ওষুধ নেই। এতে রোগী ক্ষুব্ধ হচ্ছেন, আমরাও বিব্রত। এখন রোগীদের শুধু পরামর্শ দিয়ে বাড়ি পাঠাচ্ছি। আমাদের হাতে কিছু নেই।'

ঝিনাইদহের সিভিল সার্জন মো. কামরুজ্জামান জানান, 'সরকারি ভাবে ওষুধ সরবরাহ এখন খুবই কমে গেছে। কবে নাগাদ ঠিক হবে তা বলা যাচ্ছে না। আশা করি দ্রুত সরবরাহ ঠিক হলে এই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।'

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন