১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘ ১৮ মাস পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় কার্যক্রম শুরু করেছে।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার সময় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের সময় মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগান দিতে দেখা গেছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পতাকা উত্তোলনের বিষয়ে তার আনুষ্ঠানিক জানা নেই, তবে লোকমুখে বিষয়টি শুনেছেন এবং খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান। এর ফলে দীর্ঘ ১৮ মাস ধরে উপজেলা কার্যালয় তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির ছিল।
২০২ বার পড়া হয়েছে