সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন বিশ্বনেতারা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, জাপানসহ বহু দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, পাশাপাশি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় নেতারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা এবং তাঁর শাসনামলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন মোদি।

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় আসছেন বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক শোকবার্তায় খালেদা জিয়াকে পাকিস্তানের ‘একনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, এই শোকের সময়ে পাকিস্তান বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন নেতাও শোক প্রকাশ করেছেন।

চীন, জাপানসহ এশিয়ার অন্যান্য দেশ থেকেও এসেছে শোকবার্তা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো বার্তায় বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাপান সরকারও তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন পৃথক শোকবার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। জাতিসংঘও সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে ওই দিন সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন