সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশরাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা: ১২ জনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

পাবনার পাঁচ আসনে মনোনয়ন জমা: ৩২ প্রার্থী, ৬ বিএনপি বিদ্রোহী

কলিট তালুকদার, পাবনা 
কলিট তালুকদার, পাবনা 

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ৮ জন করে এবং পাবনা-৫ আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে এই আসনগুলোতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।

পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৬ জন। পাবনা-১ আসনে ৩ জন, পাবনা-৩ আসনে ১ জন এবং পাবনা-৪ আসনে ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে গণঅধিকার পরিষদ থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আসনভিত্তিক প্রধান প্রার্থীরা হলো:

পাবনা-১: ভিপি শামসুর রহমান (বিএনপি মনোনীত), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত), এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী।
পাবনা-২: এ.কে.এম সেলিম রেজা হাবিব (বিএনপি), হেসাব উদ্দিন (জামায়াত), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন), মেহেদী হাসান রুবেল (জাপা) ও নাসির উদ্দিন (গণফোরাম)।
পাবনা-৩: কৃষিবিদ হাসান জাফির তুহিন (বিএনপি), কে এম আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র), মাওলানা আলী আছগার (জামায়াত), সহ মোট ৮ জন প্রার্থী।
পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব (বিএনপি), অধ্যাপক আবু তালেব মন্ডল (জামায়াত), সহ মোট ৮ প্রার্থী।
পাবনা-৫: অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), মাওলানা ইকবাল হোসাইন (জামায়াত), সহ মোট ৪ জন প্রার্থী।

 

পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু জানান, 'বিধানসভা প্রার্থীদের সঙ্গে বসে এই বিদ্রোহী বিষয় সমাধানের চেষ্টা করা হবে। আশা করি কেন্দ্রীয় নির্দেশনায় তারা মনোনয়ন প্রত্যাহার করবেন। না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন